নীলফামারী, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-উজানের পাহাড়ী ঢলে ভয়াবহ রূপ ধারণ করেছে তিস্তা নদী। বুধবার সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি প্রবাহিত হচ্ছিল ৫২ দশমিক ৪৬ সেন্টিমিটার উচ্চতায় যা গত দুই বছরে সর্বোচ্চ । ওই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার।
জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাপারের ১৫টি চর ও গ্রামের ৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। অনেকে পরিবার -পরিজন নিয়ে তিস্তার ডানতীরের প্রধান বাঁধ ও উঁচুস্থানে আশ্রয় নিয়ে খোলা আকাশের নীচে দূর্ভোগ পোহাাচ্ছে।
সরকারিভাবে কোন ত্রাণ বিতরণ করা না হলেও সংশ্লি
bdnews24