২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০টি অবৈধ স্থাপনার অংশবিশেষ ভেঙে দিয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী ও পুলিশের শতাধিক সদস্য দিনভর ধানমন্ডি ২৭ নাম্বার সড়ক এবং লালমাটিয়া এলাকায় এ অভিযান চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০টি অবৈধ স্থাপনার অংশবিশেষ ভেঙে দিয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী ও পুলিশের শতাধিক সদস্য দিনভর ধানমন্ডি ২৭ নাম্বার সড়ক এবং লালমাটিয়া এলাকায় এ অভিযান চালান। উচ্ছেদ অভিযানে ২৭ নম্বর সড়কের মালঞ্চ রেস্তোরা, লালমাটিয়া বি ব্লকের এল/১১ নাম্বার প্লটে শহীদ পরিবারের নামে বরাদ্দ হওয়া একটি বাড়ির তৃতীয় ও চতুর্থ তলার অবৈধ দখলদার, গ্রামীণফোনের সেলস আউটলেট এবং বিপনী বিতান জেনিটিক প্লাজার অংশবিশেষ উচ্ছেদ করা হয়। অভিযানের শেষ পর্যায়ে রাজউকের দল অক্সফোর্ড স্কুলের অবৈধ স্থাপনা উচেছদের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা না ভেঙ্গেই চলে যায়। রাজউক কর্মকর্তারা জানান, অক্সফোর্ড স্কুল ভবনের নকশায় নীচ তলার পুরোটাই গাড়ি পার্কিংয়ের স্থান হিসেবে তৈরী করার কথা। কিন্তু তারা নকশা -বর্হিভূতভাবে সেখানে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। নীচ তলায় দুটি বেজমেন্ট তৈরী করার কথা থাকলেও তৈরি করা হয়েছে মাত্র একটি। প্রায় দুই মাস আগে একবার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলে তারা নিজেরাই তা করার প্রতিশ্র"তি দেন। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের স্থাপনা সরিয়ে নেননি। অভিযানে নেতৃৃত্ব দেওয়া রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের বলে আমরা কিছুটা ছাড় দিয়েছি। কিন্তু নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ এসকে/২০০০ঘ.