২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই জন গ্রেপ্তার

পবা ও চারঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল আটক এবং দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে পবা উপজেলার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ঘর থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন পালিয়ে যায়। এ সময় র‌্যাব সদস্যরা বেড়পাড়ার ময়নুলের বাড়ির পেছন থেকে ১৪৪ বোতল ও জাহানারা বেগমের বাড়ির পেছন থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

রাজশাহী, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পবা ও চারঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল আটক এবং দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে পবা উপজেলার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ঘর থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন পালিয়ে যায়। এ সময় র‌্যাব সদস্যরা বেড়পাড়ার ময়নুলের বাড়ির পেছন থেকে ১৪৪ বোতল ও জাহানারা বেগমের বাড়ির পেছন থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এছাড়া র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট রাস্তার পাশে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিলসহ মকবুল ও মুকুল নামের দুই জনকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি চারঘাটের মোক্তারপুর এলাকায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৮ ঘ.