২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিএনপি সাংসদ হারুনুর রশীদ তিন দিন রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে চাঁদাবাজির মামলায় তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। সাবেক এ সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার জেলা আমলি আদালতে সাত দিন রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক। ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম চৌধুরী তখন তিন দিন রিমান্ডের নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 09:23 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

চাঁপাইনবাবনগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে চাঁদাবাজির মামলায় তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। সাবেক এ সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার জেলা আমলি আদালতে সাত দিন রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক। ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম চৌধুরী তখন তিন দিন রিমান্ডের নির্দেশ দেন। সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের নিকাহ রেজিস্ট্রার (কাজী) মোজাম্মেল হক গত ১৩ জুন ১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে হারুনুর রশীদ, তার স্ত্রী উপজেলা বিএনপির সভানেত্রী আসিফা আশরাফ পাপিয়া, যুবদল জেলা কমিটির সভাপতি এজাবুল হক বুলি ও বিএনপি কর্মী আসাদুজ্জামানের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন। সাবেক সাংসদ ছাড়া মামলার অপর তিন আসামী পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৩ ঘ.