ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
বুধবার গুলশানের বাসায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
তিনি জানান, ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। আইনি লড়াইয়ের পাশাপাশি শেখ হাসিনার মুক্তির জন্য আলাদা কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, ''মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়ার কারণে জামিনের আবেদন করা না গেলেও আইনজীবীরা জামিনের জন্য সর্বাত
bdnews24