চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এফ এম মামুন (৪০) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ ।
থানার দায়িত্বরত কর্মকর্তা উপ- পরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, মেজর পরিচয় দিয়ে মামুন নগরীর বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামুনকে বুধবার সকালে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/আরএ/এমআই/১৪৪১ ঘ.
bdnews24