২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে কেরোসিনের ড্রাম বিস্ফোরণে এক জন নিহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপালেজা ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়িয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় কেরোসিনের ড্রাম বিস্ফোরণে রাশিদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের স্বামীর নাম আলমগীর হোসেন হাওলাদার। এ ঘটনায় বুধবার কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

বরিশাল, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপালেজা ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়িয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় কেরোসিনের ড্রাম বিস্ফোরণে রাশিদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের স্বামীর নাম আলমগীর হোসেন হাওলাদার। এ ঘটনায় বুধবার কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, মঙ্গলবার বিকেলের দিকে রাশিদা বেগম কেরোসিনের ড্রামটি চুলার পাশে রেখে খোলার সময় তা বিস্ফোরিত হয়। এতে রাশিদা বেগমের শরীরে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ রাশিদাকে সন্ধ্যার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.