২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিস্ফোরকসহ চার জঙ্গি গ্রেপ্তার

বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের শাকুরা গ্রামে মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেনেডের খোসা ও পাঁচ কেজি বিস্ফোরকসহ নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 06:41 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কিশোরগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের শাকুরা গ্রামে মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেনেডের খোসা ও পাঁচ কেজি বিস্ফোরকসহ নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দীন ইসলাম, আব্দুল হান্নান, মোহাম্মদ হোসাইন ও হারুনকে র‌্যাবের ভৈরব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাব কর্মকর্তা আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মাজহারুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল রাত ১১টার দিকে ওই গ্রামে অভিযান চালায়। এসময় তারা ১৫টি হাত গ্রেনেডের খোসা ও পাঁচ কেজি পাওয়ার জেলসহ ওই চার জঙ্গিকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমানও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৪৩ ঘ.