বরিশাল, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনার বামনা উপজেলার বেকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল রাধেশ্যাম চন্দ্র দাশ (৬০)।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ আবদুল খালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, এক দল সশস্ত্র ডাকাত মঙ্গলবার প্রথম প্রহরে (রাত ১টার দিকে) রাধেশ্যামের বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার স্ত্রী পারুল রানী এবং ছেলে সুজিদ চন্দ্র দাশকে আটকে লুটপাট চালায়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় রাধেশ্যম তাদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে।
চোখ, গলা এবং বুকে গুলিবিদ্ধ রাধেশ্যামকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় বলে জানান আব্দুল খালেক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৩ ঘ.
bdnews24