২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে ভোলায় ইউপি সদস্য আটক

চাঁদাবাজির অভিযোগে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রব জোমাদ্দার (৫০) কে আটক করেছে নৌবাহিনী। চাঁদা নেওয়ার সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে হাতেনাতে আটক করা হয় বলে দাবি করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

বরিশাল, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির অভিযোগে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রব জোমাদ্দার (৫০) কে আটক করেছে নৌবাহিনী। চাঁদা নেওয়ার সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে হাতেনাতে আটক করা হয় বলে দাবি করা হচ্ছে। নৌ-বাহিনীর কর্মকর্তা শহিদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, বদরপুর ইউনিয়নে বাড়ি নির্মাণের সময় এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন আব্দুর রব জোমাদ্দার। বিষয়টি নৌবাহিনীকে জানিয়ে দাবি করা চাঁদার টাকা নিতে ওই ব্যক্তি ইউপি সদস্যকে তার বাড়ি আসতে বলে। আর ওই টাকা লেনদেনের সময় হাতেনাতে আব্দুর রবকে আটক করা হয় বলে জানান শহিদুল হক। নৌকর্মকর্তা আরও জানান, এ ঘটনায় লালমোহন থানায় চাঁদাবাজির মামলা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩৩ ঘ.