২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুই জেএমবি সদস্যের আত্মসমর্পণ

গঙ্গাচড়া উপজেলায় দুই জেএমবি সদস্য মঙ্গলবার থানায় আত্মসমর্পণ করেছে। এরা হলেন, পাইকান গ্রামের ফয়েজুল ইসলাম মন্নু(৩৮) ও কুড়িবিশ্বাস গ্রামের দণি পাড়ার শফিকুল ইসলাম(২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

রংপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গঙ্গাচড়া উপজেলায় দুই জেএমবি সদস্য মঙ্গলবার থানায় আত্মসমর্পণ করেছে। এরা হলেন, পাইকান গ্রামের ফয়েজুল ইসলাম মন্নু(৩৮) ও কুড়িবিশ্বাস গ্রামের দণি পাড়ার শফিকুল ইসলাম(২৫)। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম বজলুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আত্মসমর্পণকারীরা ভবিষ্যতে জেএমবির কোনও ধরনের তৎপরতায় অংশ নেবে না বলে অঙ্গীকার করেছে। এদের বিরুদ্ধে থানায় কোনও মামলা না থাকলেও উভয়েই জেএমবির সক্রিয় সদস্য ছিলেন বলে ওসি রশীদ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫১ ঘ.