২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের আওয়ামী লীগ নেতা রাকিব গ্রেপ্তার

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ আবদুর রাকিবকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার গভীর রাতে ঘোপ এলাকায় রাকিবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 06:14 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ আবদুর রাকিবকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার গভীর রাতে ঘোপ এলাকায় রাকিবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোররাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাকিবের বিরুদ্ধে জরুরি অবস্থায় মিছিল-সমাবেশ করার বিষয়ে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২০৯ ঘ.