২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলার সঙ্গে টাস্কফোর্সের সম্পর্ক নেই : এম এ মতিন

মেজর জেনারেল এম এ মতিন (অব.) বলেছেন "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার সঙ্গে দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের কোনো সম্পর্ক নেই।" বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা এ বিষয়ে "উপদেষ্টা কিছুই জানেন না" বলে সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার পূর্বানী হোটেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এসব কথা বলেন। তিনি বলেন," শেখ হাসিনার গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত ব্যাখ্যা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।" যোগাযোগ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে আইনী বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, কিন্ত মামলার চার্জশীট দেয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তার করার কথা, এক্ষেত্রে এ নিয়ম অনুসরন করা হয়েছে কিনা?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 06:03 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মেজর জেনারেল এম এ মতিন (অব.) বলেছেন "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার সঙ্গে দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের কোনো সম্পর্ক নেই।" বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা এ বিষয়ে "উপদেষ্টা কিছুই জানেন না" বলে সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার পূর্বানী হোটেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এসব কথা বলেন। তিনি বলেন," শেখ হাসিনার গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত ব্যাখ্যা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।" যোগাযোগ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে আইনী বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, কিন্ত মামলার চার্জশীট দেয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তার করার কথা, এক্ষেত্রে এ নিয়ম অনুসরন করা হয়েছে কিনা? জবাবে তিনি বলেন, আইন সম্পর্কে আমি বেশী কিছু বলতে পারবো না। এসবের আইনগত ব্যাখ্যাও দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ কে আর সি/এএইচডি- ইএইচবি/এসি/১১৪৩ ঘ.