২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

চাঁদপুরে একটি হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চাঁদপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে একটি হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বেলা ১২টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রঞ্জন কুমার সাহা এই রায় দেন। দণ্ডিত আসামীরা হলেন রহিমা বেগম, জসিম উদ্দিন, মোফাজ্জল হোসেন, আবুল হাসেম, বাবর আলী ও সিরাজুল ইসলাম। এছাড়া ঘটনা গোপণ করার দায়ে রহিমা বেগম ও জসিম উদ্দিনকে আরো তিন বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ৩ মে রহিমা বেগম মামলার অন্য আসামিদের সহযোগিতায় তার স্বামী মিসির আলীকে জবাই করে হত্যা করেন। এ ঘটনায় ১৯৯৫ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নারায়ণ চন্দ্র হোড় বাদি হয়ে একটি মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/জেকে/২১৫৪ ঘ.