২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনির্দিষ্ট মামলায় হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে: মইনুল

আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন বলেছেন, সুনির্দিষ্ট মামলা থাকায় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাতে ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার পর সরকারের আইন উপদেষ্টা ব্যরিষ্টার মইনুল হোসেন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। তিনি বলেন, " আমি শুনেছি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে এসব মামলাতে তার দলীয় নেতাকর্মীরাও সমর্থন দিয়েছেন"। তিনি আরো বলেন," এটা কোর্টের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত। আমি খোঁজ খবর নিয়ে এবিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 03:00 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন বলেছেন, সুনির্দিষ্ট মামলা থাকায় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাতে ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার পর সরকারের আইন উপদেষ্টা ব্যরিষ্টার মইনুল হোসেন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। তিনি বলেন, " আমি শুনেছি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে এসব মামলাতে তার দলীয় নেতাকর্মীরাও সমর্থন দিয়েছেন"। তিনি আরো বলেন," এটা কোর্টের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত। আমি খোঁজ খবর নিয়ে এবিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাব।" এদিকে স্বরাষ্ট্র সচিব মো: আবদুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন,"শেখ হাসিনার গ্রেফতারের বিষয়ে আমি কোন মন্তব্য করবো না"। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি