২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সমর্থন করলো আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে সমর্থন করে বলেছে, চাহিদা কমিয়ে আনার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই নীতি যথেষ্ট সহায়ক হবে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে একমত পোষণ করেছে সংস্থাটি। রোববার বাংলাদেশে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জোনাথন সি ডান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "আমরা আগেই বাংলাদেশের মুদ্রানীতি কঠোর করার সুপারিশ করেছিলাম। মূল্যস্ফীতি বাড়তে থাকায় তারা (বাংলাদেশ ব্যাংক) এর গুরুত্ব বুঝতে পেরেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 05:25 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে সমর্থন করে বলেছে, চাহিদা কমিয়ে আনার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই নীতি যথেষ্ট সহায়ক হবে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে একমত পোষণ করেছে সংস্থাটি। রোববার বাংলাদেশে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জোনাথন সি ডান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "আমরা আগেই বাংলাদেশের মুদ্রানীতি কঠোর করার সুপারিশ করেছিলাম। মূল্যস্ফীতি বাড়তে থাকায় তারা (বাংলাদেশ ব্যাংক) এর গুরুত্ব বুঝতে পেরেছে।" শনিবারের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) একটি অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক কঠোর মুদ্রানীতি গ্রহণের ক্ষেত্রে আইএমএফ এর পছন্দমতো কাজ করেছে। তার এই অভিযোগের ঠিক পরদিনই আইএমএফ এর আবাসিক প্রতিনিধি এই মন্তব্য করলেন। সিপিডির ওই অনুষ্ঠানে বলা হয়, সরকারের এই মুদ্রানীতি মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দেবে। কেননা সিপিডির মতে, মূল্যস্ফীতি বাড়ছে দ্রব্যমূল্য বাড়ার কারণে, চাহিদা বাড়ার কারণে নয়। আর দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হলে সরবরাহ ব্যবস্থা উন্নত করতে হবে। প্রসঙ্গত, অন্যান্য প্রতিবেশী দেশের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি বাড়ছে। গত ৯ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ মাসিক মূল্যস্ফীতি ছিল এপ্রিলে ৮ দশমিক ২৮ শতাংশ। মে মাসে এই হার ৮ দশমিক ০২ শতাংশ হয়। বাংলাদেশে মূল্যস্ফীতির কারণ প্রসঙ্গে জোনাথন সি ডান বলেন, "বিভিন্ন পণ্যের দাম বাড়ার বিষয়টি এক্ষেত্রে অবশ্যই জড়িত। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ায় খাদ্যের বাজারে মূল্যস্ফীতি ঘটেছে। তবে এক্ষেত্রে চাহিদার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। খাদ্য দ্রব্য নয় বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য পণ্যের চাহিদা বাড়ার বিষয়টিই মূল্যস্ফীতিকে প্রভাবিত করেছে।" অবশ্য জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতিতে যে নেতিবাচক প্রভাব পড়বে ডান নিজেও তা স্বীকার করেন। তিনি বলেন, গরীব জনগণকে এজন্য বিশেষ সহায়তা দেওয়া প্রয়োজন। এর আগে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মিল রেখে তেল, গ্যাস ও জ্বালানির দাম বাড়ানোর ব্যাপারে সংস্থাটি সরকারকে পরামর্শ দিয়েছিল। সেই অনুযায়ী সরকারও স