ঢাকা, জুলাই ১৫ (নফহবংি২৪.পড়স)-- ১৮০টি মামলার রায় না দেওয়ায় দায়িত্বে অবহেলার যে অভিযোগ ওঠে সে কারণেই পদত্যাগ করেছেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। তার পদত্যাগপত্র রোববার দুপুরে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ এই তথ্য জানিয়ে বলেছেন, "দায়িত্ব অবহেলার অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দ্বিতীয় রেফারেন্সের কারণে বিচারপতি ফয়জী পদত্যাগ করেছেন। কাউন্সিলের নোটিশ গ্রহণেও গড়িমসি করেন তিনি।"
ইকতেদার আহমেদ রোববার বিকালে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিচারপতি ফয়জীর পদত্যাগপত্র রোববার দুপুর দেড়টায় রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার ইস্যু নিয়ে এ দিন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নির্ধারিত বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে রেজিস্ট্রার অবহিত নন বলে সাংবাদিকদের জানান।
ইকতেদার আহমেদ বলেন, ১৮০টি মামলার রায় না দেওয়ার কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত ২৬ জুন রাষ্ট্রপতির কাছে বিচারপতি ফয়জীর বিরুদ্ধে দ্বিতীয় রেফারেন্স পাঠালে রাষ্ট্রপতি ওই দিনই এ অভিযোগ তদন্তের নির্দেশ দেন। এজন্য কাউন্সিল থেকে পাঠানো নোটিশ গ্রহণে গড়িমসি করায় সুপ্রিম কোর্টকে নোটিশ জারি করতে অনেক বেগ পেতে হয়। তিনি নোটিশ গ্রহণ করছিলেন না।
ইকতেদার আহমেদ জানান, এ ব্যাপারে ৯ জুলাই প্রথম নোটিশ পাঠানো হয়। কিন্তু ফয়েজী তা গ্রহণ করেননি। ১০ জুলাই আবার পাঠানো হলে এবারও তিনি নোটিশটি গ্রহণ করেননি। পরে তার আদালতের ব্যক্তিগত সরকারী এবং বাসার কেয়ারটেকার ওই নোটিশ গ্রহণ করে। দায়িত্ব অবহেলার অভিযোগের বিষয়ে ১৫ জুলাই ফয়জীকে বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়।
কিন্তু কাউন্সিলের সামনে হাজির হওয়ার আগে ১২ জুলাই তিনি পদত্যাগ করেন।
ইকতেদার আহমেদ বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি ফয়জীর এলএলবি সনদ জালিয়াতি সংক্রান্ত প্রথম রেফারেন্স গত ১৯ মার্চ রাষ্ট্রপতি বরাবর পাঠায়। ২১ মার্চ রাষ্ট্রপতি কাউন্সিলকে এ অভিযোগ তদন্তের নির্দেশ দেন। বিচারপতি ফয়জী ১৯ মার্চ হাইকোর্টে রিট আবেদন জানালে আদালত তার এলএলবির ফলাফল বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেন। গত ৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে বিচারপতি ফয়জীর সনদ বাতিল করা হয়।
১৮০ টি মামলার রায়ের এখন কী হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইকতেদার আহমেদ বলেন, এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সিদ্ধান্ত দেবে। বিচারপতি ফয়জীর পদত্যাগ করায় কাউন্সিলের রেফারেন্সের কার্যকারিতা থাকবে কিনা এ প্রশ্নের জবাবে রেজিস্টার বলেন, এ বিষয়েও সিদ্ধা
bdnews24