২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের সঙ্গে স্ত্রী ও শাশুড়ির সাক্ষাৎ

বিএনপির সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমানের সঙ্গে রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার স্ত্রী ও শাশুড়ি দেখা করেছেন। বিকেল পাঁচটা ৪০ মিনিট থেকে ছয়টা দশ মিনিট পর্যন্ত তারা তারেক রহমানের সঙ্গে কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমানের সঙ্গে রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার স্ত্রী ও শাশুড়ি দেখা করেছেন। বিকেল পাঁচটা ৪০ মিনিট থেকে ছয়টা দশ মিনিট পর্যন্ত তারা তারেক রহমানের সঙ্গে কথা বলেন। কারা কর্তৃপক্ষ জানায়, তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানু বিকেল পাঁচটার দিকে কারাগারে আসেন। এরপর কারাগারের জ্যেষ্ঠ সুপার গোলাম হায়দারের কক্ষে তারা তারেক রহমানের সঙ্গে প্রায় আধা ঘন্টা কথা বলেন। এ সময় একজন কারা কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখার (সিটি, এসবি) একজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে কারাগারে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা তারেকের স্ত্রী ও শাশুড়ির প্রতিক্রিয়া জানতে চাইলেও তারা কোন কথা বলেননি। কারা উপমহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডিভিশনপ্রাপ্ত আসামিদের সঙ্গে তার আত্মীয়-স্বজনরা মাসে দুইবার দেখা করতে পারেন। এর আগে গত ২৯ জুন তারেকের স্ত্রী ও শাশুড়ি তার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২০৩০ ঘ.