২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানা হাজত থেকে আসামীর পলায়ন

গঙ্গাচড়া থানা হাজত পালিয়েছে হত্যা মামলার দুই আসামী। শনিবার রাতে আবুল হোসেন ও আব্দুর রহমান নামে ওই দুই আসামী পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

রংপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গঙ্গাচড়া থানা হাজত পালিয়েছে হত্যা মামলার দুই আসামী। শনিবার রাতে আবুল হোসেন ও আব্দুর রহমান নামে ওই দুই আসামী পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। হাজত থেকে আসামীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম বজলুর রশীদ জানান, ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। আর পালিয়ে যাওয়া আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে কিভাবে তারা থানা হাজত থেকে পালিয়ে যায় সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি । পুলিশ সূত্র জানায়, গঙ্গাচড়া থানা পুলিশ লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে আবুল হোসেন (৩০) ও আব্দুর রহমান (২৫)কে শনিবার দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতে দুই আসামী কৌশলে থানা হাজত থেকে পালিয়ে যায়। এরপর রাতভর অনেক স্থানে অভিযান চালিয়েও তাদের আটক করা যায়নি। এদিকে রোববার সকালে বিষয়টি জানাজানি হলে রংপুর সার্কেল-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রেফাত হোসেন গঙ্গাচড়া থানায় গিয়ে তদন্ত করে কর্তব্যরত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম ও আশরাফুল হককে দায়ী করে প্রতিবেদন দেওয়ার পর তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.