২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধরে নিচ্ছি রাষ্ট্রপতি দেশেই আছেন: স্পিকার

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, রাষ্ট্রপতি যে দেশে নেই তা তিনি 'আইনগতভাবে' জানেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রোববার তিনি বলেন, "আমি সংবাদপত্রে এই খবর দেখেছি । কিন্তু সংবাদপত্র যেহেতু আইনগত কোনো দলিল হতে পারে না, তাই আমাকে ধরে নিতে হচ্ছে তিনি দেশেই আছেন।" রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পাঁচদিনের সফরে সিঙ্গাপুর গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, রাষ্ট্রপতি যে দেশে নেই তা তিনি 'আইনগতভাবে' জানেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রোববার তিনি বলেন, "আমি সংবাদপত্রে এই খবর দেখেছি । কিন্তু সংবাদপত্র যেহেতু আইনগত কোনো দলিল হতে পারে না, তাই আমাকে ধরে নিতে হচ্ছে তিনি দেশেই আছেন।" রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পাঁচদিনের সফরে সিঙ্গাপুর গেছেন। গত বছর ইয়াজউদ্দিন হৃদরোগের চিকিৎসা করাতে সিঙ্গাপুর গেলে ২৪ মে থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ৪৪ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার জমিরউদ্দিন। এর আগেও রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জমিরউদ্দিন। জমিরউদ্দিন সরকার বলেন, "রাষ্ট্রপতি দেশে না থাকলে সরকারের উচিত একটি গেজেট প্রকাশ করে সংবিধানের ৫৪ ধারা কার্যকর করা।" সংবিধানের ওই ধারায় বলা আছে, "রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতির পুনরায় স্বীয় কার্যভার গ্রহন না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।" স্পিকার বলেন, "সংবিধানের ৫৪ ধারা কার্যকর করতে গেজেট প্রকাশ করা একটি প্রচলিত রীতি। ৫৪ ধারা কার্যকর করতে যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে গেজেট প্রকাশ করার দরকার নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএইচ/জিএনএ/১৭১৭ ঘ.