চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলা সদরের মোহাম্মদপুর গ্রামে শনিবার রাতে পাঁচ বাড়িতে হানা দিয়ে এক দল ডাকাত নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত একটার দিকে ৩০/৩৫ জনের সশস্ত্র ডাকাত দল এক যোগে পাঠানপাড়ার পাঁচটি বাড়িতে হানা দেয়। খোরশেদুল আলমের বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ আট হাজার টাকা, দানু মিয়ার বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১৫ হাজার টাকা, মো. ইউসুফের বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকারসহ নগদ পাঁচ হাজার টাকা লুট করে। আরও দুটি বাড়ি থেকে মূল্যবান মালামাল লুট করে।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নূর ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি দন্ত করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭০৯ ঘ.
bdnews24