২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলানার বটিয়াঘাটায় আগুনে ব্যাপক ক্ষতি

খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজারে শুক্রবার রাতে আগুনে ছয়টি দেকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

খুলনা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজারে শুক্রবার রাতে আগুনে ছয়টি দেকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। পুলিশ ও দমকলকর্মীরা জানান, শুক্রবার রাত ১টায় বাইনতলা বাজারের রাজ্জাক মার্কেটের তপন পালের মিতালী টেইলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন ধরে যায়। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়লে ছয়টি দোকান পুড়ে যায়। স্থানীয় চেয়ারম্যান হুজ্জাত আলী জানান, মিতালী টেইলার্সে থাকা নগদ তিন লাখ টাকাসহ বিভিন্ন দোকানের ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অবশ্য বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ খান বলেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২১৭ ঘ.