২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গাড়িচাপায় প্রাণ হারালো বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মেছোবাঘ

সদর উপজেলার গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের মাঝিগাতি এলাকায় শুক্রবার রাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মেছো বাঘ মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

গোপালগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের মাঝিগাতি এলাকায় শুক্রবার রাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মেছো বাঘ মারা গেছে। শনিবার সকালে এলাকাবাসী রাস্তার উপর মেছো বাঘটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনে খবর দিলে জেলা পশু সম্পদ অধিদপ্তর, বন বিভাগ ও কৃষি বিভাগের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বন্য পাখি ও পশু বিশেষজ্ঞ শরীফ খান খোকন মারা যাওয়া বাঘটি দেখে এটি মেছো বাঘ বলে সনাক্ত করেন। তিনি বলেন, ধূসর বর্ণের কালো ডোরা কাটা বাঘ এ অঞ্চল থেকে প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। এর কারণ হিসেবে তিনি বাঘের আবাসস্থল নষ্ট হওয়াকে দায়ী করেন। ঢাকা চিড়িয়াখানার কিউরেটর কাজী ফজলুর রহমানের উদ্ধৃতি দিয়ে সদর উপজেলার পশু সম্পদ কর্মকর্তা এস. এম. আউয়াল হক জানান, মেছো বাঘের উচ্চতা এক ফুট থেকে দেড় ফুট, ওজন ১৫ থেকে ২৫ কেজি। এদের প্রধান খাবার বড় ইঁদুর, পাখির ডিম, হাঁস-মুরগি ও পাখির ছানা, ব্যাঙ ইত্যাদি। এরা সাধারণত দিনের আলোতে বের হয় না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০২৬ ঘ.