২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর চারঘাটে যুবককে জবাই করে হত্যা

চারঘাট উপজেলার টাঙনে রাতের আঁধারে ঘরে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম রাসেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চারঘাট উপজেলার টাঙনে রাতের আঁধারে ঘরে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম রাসেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) জিলহজ হোসেন জানান, প্রচণ্ড গরমের কারণে ঘরের দরজা খুলে ঘুমাচ্ছিল রাসেল। আর এ সুযোগে তাকে খুন করে সন্ত্রাসীরা। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাসেলের বাবা রাহাজ উদ্দিন বাদী হয়ে মতিহার থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২২ ঘ.