ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা সাতারকুলে আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমতউল্লাহ'র মালিকানাধীন তৈরি পোশাক কারখানা চুন জি নিট -এ আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার মধ্যরাতে আগুন লাগার পর শনিবার বেলা ১১টার পরও ভবনের কিছু কিছু অংশ জ্বলছিল।
দমকল বাহিনীর কর্মকর্তারা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক শাহরিয়ার জানান, রাত পৌনে ২টার দিকে ছয়তলা পোশাক কারখানার নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। সেখানে রাখা সুতার
bdnews24