২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

মিরসরাই উপজেলার ছোট কমলদহ বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাক ও বাসচালকের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিরসরাই উপজেলার ছোট কমলদহ বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাক ও বাসচালকের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল আবসার জানান, চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও ঢাকামুখী একটি ট্রাকের সংঘর্ষে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালকের সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/১৮৪১ ঘ.