রাজশাহী, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুঠিয়া উপজেলা ট্রাফিক মোড়ে সাড়ে ১২শ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রাফিক পুলিশ একটি ট্রাক থেকে ওই ফেন্সিডিল আটক করে।
ট্রাফিক সার্জেন্ট গুলেনুর রহমান জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাককে থামাতে বলা হলে চালক ও তার সহকারী নেমেইে দৌড়ে পালিয়ে যায়। তখন ট্রাকটি তল্লাশি করে ওই ফেনসিডিল পাওয়া যায়।
আটক ফেনসিডিল পুঠিয়া থানায় পাঠানো হয়েছে জানিয়ে ওই ট্রাফিক সার্জেন্ট বলেন, "এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমআই/১৭৩২ ঘ.
bdnews24