২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের ধোবাউড়ায় দুই বৃদ্ধ খুন

সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার পল্লীতে বৃহস্পতিবার রাতে দুই বৃদ্ধকে জবাই ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ময়মনসিংহ, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার পল্লীতে বৃহস্পতিবার রাতে দুই বৃদ্ধকে জবাই ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নয়াপাড়া গ্রামের আলালউদ্দিন (৭০) বৃহস্পতিবার বিকেলে কেনাকাটা করতে স্থানীয় বাজারে যান। রাতে বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজন খোঁজাখুজি করতে থাকে। সকালে বাজারের কাছে রাস্তার পাশে তার জবাই করা লাশ পাওয়া যায়। বাকপাড়া গ্রামেরফজর আলীকে (৬০) বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে ওসি জাকির হোসেন জানান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এদিকে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে ফুলপুর উপজেলার তারাকান্দা থানার টিউকান্দা চৌরাস্তা থেকে একটি দেশি পাইপগানসহ সদর উপজেলার ফজল (৪০) ও তারাকান্দার মোতালেবকে (৩৫) গ্রেপ্তার করে বলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল হক জানান। এ ঘটনায তারাকান্দা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৫ ঘ.