২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ জনের দুর্নীতির অভিযোগের নথি পৌঁছেছে কমিশনে

গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (টাস্কফোর্স) ১৬ ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনসহ দুর্নীতির তথ্য-প্রমাণ দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 05:25 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (টাস্কফোর্স) ১৬ ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনসহ দুর্নীতির তথ্য-প্রমাণ দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। কমিশন সচিব মোখলেস উর রহমান ১৬ জনের নথিপত্র পাওয়ার কথা স্বীকার করে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, কমিশন এসব নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করবে। কোন অসামঞ্জস্য পাওয়া গেলে শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। এর আগে গত বুধবার সমন্বয় কমিটির চেয়ারম্যান যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন ১৮ ব্যক্তির নথিপত্র দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানোর কথা সাংবাদিকদের জানান। এদের পাঁচজনের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি এবং ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২২০৪ ঘ.