২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজের পুত্রবধূর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কর ফাঁকির অভিযোগে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে এ মামলা দায়ের করেন। শুনানি শেষে দুপুর ১২ টার দিকে ফারজানা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। একইসঙ্গে আগামী ১৬ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মামলার অভিযোগে বলা হয়, ফারজানা খান ব্যাংকে তার নামে সঞ্চিত ২ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৯শ ৩৯ টাকার হিসাব গোপন করে ওই টাকার জন্য নির্ধারিত কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/এমএইচবি/২১০৬ ঘ.