ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলার রায় হবে আগামী বুধবার।
টানা দুইদিন আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর বৃহস্পতিবার বিশেষ জজ আদালত--৪ এর বিচারক শামসুন নাহার বেগমের আদালত রায় দেওয়ার এ দিন ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, "তথ্যপ্রমাণ, আলামত ও সাক্ষীদের জেরারভিত্তিতে এটা প্রমাণ হয়েছে আসামিরা নির্দোষ। তাদের চক্রান্ত করে আসামি করা হয়েছে। তা ছাড়া, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। আসামিদের খালাস দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করছি।"
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মো. গোলাম হাফিজ বলেন, "আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয়েছে। আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দিতে আবেদন করছি।"
গত ৮ জুলাই আসামিরা নিজেদের নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার দাবি করে ৩৪২ ধারায় আদালতে জবানবন্দি দেন। ৩০ মে মামলার আভিযোগ গঠনের পর ৪ জুন থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়। ৩ জুলাই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় মোট ১৮ জন সাক্ষ্য দেন।
গত ২৯ জানুয়ারি ফতুল্লার আফসার অয়েল মিল ঘাট থেকে আবুল খায়ের গ্র"পের আমদানি করা পঁচা গম বোঝাই পাঁচটি জাহাজ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ। ৩১ জানুয়ারি আবুল খায়ের গ্র"পের এক কর্মকর্তাকে অভিযোগ থেকে বাদ দেওয়ার বিনিময়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফতুল্ল
bdnews24