ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী, নাটোর ও মেহেরপুরে অভিযান চালিয়ে চারটি বন্দুক, ১৬টি বোমা এবং বেশ কিছু গুলি উদ্ধার কেেছ র্যাব।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের বেড়ি বাঁধ এলাকায় একটি আখ ক্ষেত থেকে দুটি এক নলা বন্দুক, একটি দোনলা বন্দুক ও ১৬টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব জানায়, ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র ও বোমাগুলো জড়ো করা হয়েছিল।
এদিকে নাটোর জেলার লালপুর থেকে বুধবার রাত সাড়ে ১১ টায় একটি দেশি শাটারগান ও এক রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে র্যাবের রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি দল।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালপুরের আবু শামা নামে এক ব্যক্তির বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, গাংনী উপজেলার কাখুলী ইউনিয়নের ধলালক্ষী নারায়ণপুর গ্রামের আতিয়ার মেম্বারের বাড়ি থেকে একটি কাটা রাইফেন্স ও ১ রাউণ্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব।
গাংনী-৬ র্যাবের কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো. গালিব জানান, গোপন সংবাদের ওপর ভিত্তিতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২৯ ঘ.
bdnews24