২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৭২০ কেজি ইলিশ আটক

নগরীর রূপসা এলাকার এটলাস সীফুড নামে একটি মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে রপ্তানির জন্য রাখা ৭২০ কেজি ইলিশ মাছ আটক করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

খুলনা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর রূপসা এলাকার এটলাস সীফুড নামে একটি মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে রপ্তানির জন্য রাখা ৭২০ কেজি ইলিশ মাছ আটক করেছে যৌথবাহিনী। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, সরকার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আগেই মাছগুলো কেনা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যৌথবাহিনীর ওই অভিযানেস সময় মহানগর হাকিম আতিকুল হকও সঙ্গে ছিলেন। উদ্ধারকৃত মাছ সিলগালা করে ওই প্রতিষ্ঠানের জিম্মায় রাখা হয়েছে। শুক্রবার যৌথবাহিনীর উপস্থিতিতে মাছগুলো খোলা বাজারে বিক্রি করা হবে। আতিকুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। সেখানে ৭২টি কার্টনে রাখা রপ্তানি নিষিদ্ধ ৭২০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। উদ্ধার করা মাছের দাম প্রায় তিন লাখ টাকা। এ বিষয়ে এটলাস সীফুডের সহকারী ব্যবস্থাপক খাজা নাজিমুদ্দিন জানান, রপ্তানি নিষিদ্ধের সরকারি ঘোষণার আগেই তারা এ মাছগুলো কিনে প্যাকেটজাত করেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.