যশোর, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাইফুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার মধ্য রাতে শার্শা উপজেলার ধলদা গ্রাম চারটি বোমা ও একটি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর কর্মকর্তা মেজর শাহীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ক্রেতা সেজে র্যাবের একটি দল সাইফুলের সঙ্গে যোগাযোগ করে। তার কথা অনুসারে রাতে তার বাড়িতে অস্ত্র কেনার ছলে গিয়ে অস্ত্রসহ সাইফুলকে গ্রেপ্তার করে।
আফতাব আলী সরদারের ছেলে সাইফুল ইসলাম এক জন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪২০ ঘ.
bdnews24