২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক টন ভেজাল ঘি জব্দ

নগরীর খাতুনগঞ্জ এলাকার শাহজালাল ফুড এন্ড কেমিকেল ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠান থেকে বুধবার এক টন ভেজাল ঘি জব্দ করেছে ভ্র্যাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 05:53 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর খাতুনগঞ্জ এলাকার শাহজালাল ফুড এন্ড কেমিকেল ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠান থেকে বুধবার এক টন ভেজাল ঘি জব্দ করেছে ভ্র্যাম্যমাণ আদালত। ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে আদালত প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল এবং মালিক অজিত কুমার দাসের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির সব মালামাল জব্দ করা হয়। এর মধ্যে এক টন ভেজাল ঘিও রয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অজিত কুমার দাস আগেই পালিয়ে যান। মুনীর চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ বছর ধরে 'তাজা' ব্র্যান্ডের লাইসেন্সের আড়ালে পাম অয়েল দিয়ে ভেজাল ও নিুমানের ঘি তৈরি করে বাজারজাত করে আসছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/ডিডি/জেকে/২৩৪৬ ঘ.