২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চন্দ্র'র মৃত্যুতে 'পূর্ণিমা' এখন একা

চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ 'পূর্ণিমা' এখন একা। সঙ্গী 'চন্দ্র' বুধবার দুপুরে মারা গেছে। এ দুটি বাঘই চিড়িয়াখানায় ছিল। চিড়িয়াখানার পশুচিকিৎসক ডা. মোরশেদ জানান, বুধবার সকালে ১০ বছর বয়সী পুরুষ বাঘ চন্দ্রের অন্ত্রে জট লেগে যায়। এতে বাঘটি অসুস্থ হয়ে পড়ে এবং দুপুর একটার দিকে মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

চট্টগ্রাম, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ 'পূর্ণিমা' এখন একা। সঙ্গী 'চন্দ্র' বুধবার দুপুরে মারা গেছে। এ দুটি বাঘই চিড়িয়াখানায় ছিল। চিড়িয়াখানার পশুচিকিৎসক ডা. মোরশেদ জানান, বুধবার সকালে ১০ বছর বয়সী পুরুষ বাঘ চন্দ্রের অন্ত্রে জট লেগে যায়। এতে বাঘটি অসুস্থ হয়ে পড়ে এবং দুপুর একটার দিকে মারা যায়। অতিরিক্ত লাফালাফির ফলে বাঘটির অন্ত্রে নাড়ি ভূড়ির জট লেগে যেতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মাসুদুুজ্জামান বাঘটির ময়না তদন্ত করেন। অন্ত্রে নাড়ি ভূড়ির জট লেগে বাঘটির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়। ডা. মোরশেদ বলেন, বাঘটির মৃত্যুর বিষয়টি ঢাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে আগামী মাসে আরও এক জোড়া বাঘ চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ঢাকা চিড়িয়াখানা থেকে 'চন্দ্র' কে ২০০৪ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১৯৫৫ ঘ.