২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডকাপের তালা খুলে আসামীর পলায়ন

হ্যান্ডকাপের তালা খুলে পালিয়েছে ধর্ষণ মামলার এক আসামী। বুধবার দুপুরে নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত এলাকায় ঘটেছে এ ঘটনা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুল আলম তালুকদার জানান, ২০০৪ সালে সদর থানার সল্যাঘটিয়া গ্রামের একটি ধর্ষণ মামলার আসামী আবদুস সবুর রিপন ও আবদুর রাজ্জাককে কারাগার থেকে আদালতে হাজির করানোর কথা ছিল। জোড়া হ্যান্ডকাপ পরিয়ে দুই আসামীকে আদালত এলাকায় গাড়ি থেকে নামানোর পরপরই রিপন হ্যান্ডকাপের তালা খুলে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

নোয়াখালী, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হ্যান্ডকাপের তালা খুলে পালিয়েছে ধর্ষণ মামলার এক আসামী। বুধবার দুপুরে নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত এলাকায় ঘটেছে এ ঘটনা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুল আলম তালুকদার জানান, ২০০৪ সালে সদর থানার সল্যাঘটিয়া গ্রামের একটি ধর্ষণ মামলার আসামী আবদুস সবুর রিপন ও আবদুর রাজ্জাককে কারাগার থেকে আদালতে হাজির করানোর কথা ছিল। জোড়া হ্যান্ডকাপ পরিয়ে দুই আসামীকে আদালত এলাকায় গাড়ি থেকে নামানোর পরপরই রিপন হ্যান্ডকাপের তালা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জি এম এস ফরিদ আসামীকে আদালতে হাজির করতে না পারায় পুলিশ কনস্টেবল আবদুর রউফ ও মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭১২ ঘ.