২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও শিশুমৃত্যু রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

জনসংখ্যা সমস্যা মোকাবেলা এবং মা ও শিশু মৃত্যুর হার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০০৭ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যা সমস্যা মোকাবেলা এবং মা ও শিশু মৃত্যুর হার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ । বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০০৭ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪৩ এবং প্রতি বর্গ কিলোমিটারে ৯১৩ জন মানুষ বাস করছে- এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "জনসংখ্যা বৃদ্ধি স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণের জন্য যেমন প্রতিবন্ধক হবে, তেমনি পরিবেশ বিপর্যয়েরও প্রধান কারণ হয়ে দাঁড়াবে, যার প্রতিফলন আমরা এখনই দেখতে পাচ্ছি।'' বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের মূল প্রতিপাদ্য 'পুরুষের অংশগ্রহণ, মাতৃস্বাস্থের উন্নয়ন'- এর উল্লেখ করে মা ও শিশু স্বাস্থ্যের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, "মা ও শিশুর সুস্বাস্থ্য জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। জনসংখ্যার অর্ধেক নারী। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত না করে কোনও ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, ছোট পরিবার গঠনের মাধ্যমেই মাতৃ ও শিশুমৃত্যুহার কাক্সিক্ষত হারে কমিয়ে আনা সম্ভব। স্থায়ী ও অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে গর্ভধারণের সংখ্যা কমাতে পারলে মা ও শিশু মৃত্যু কমে আসবে। প্রধান উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে চিকিৎসক ও চিকিৎসা উপকরণের অভাবের কথা উল্লেখ করে জানান, সমস্যা সমাধানে গুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উপজেলায় চিকিৎসা উপকরণ ও জনবল বিনিময় নিশ্চিত করায় মা ও শিশু স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অনুকূল প্রভাব পড়তে শুরু করেছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মানোন্নয়ন, স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ ও নজরদারি জোরদার করা হয়েছে। ড. ফখরুদ্দীন আহমদ জনসংখ্যা কার্যক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার লাভের কথা উল্লেখ করে বলেন, "দেশের প্রতিটি পুরুষকে নিজ নিজ পরিবারের নারী শিশু, কিশোরী ও মহিলাদের স্বাস্থ্য পরিচর্যার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।" অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মতিউর রহমান, স্বাস্থ্যসচিব এ কে এম জাফর উল্লাহ খান, ইউএনএফপিএ-এর প্রতিনিধি আর্থার আরকেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান বক্তব্য রাখেন। এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সকাল ৮টায় শিশু একাডেমি থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা মতিউর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/ইএইচবি/এমআই/১৫০০ ঘ.