২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সাবিনাকে

গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীনকে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত ১১ টা ৫০মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে সাবিনাকে ভর্তি করার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছেন ল্যাব এইড হাসপাতালের একজন কর্মকর্তা। সাবিনার সঙ্গে মেয়ে বাঁধনও সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। সিঙ্গাপুর রওনা হওয়ার আগে রাত সাড়ে ৮টায় হাসপাতালের চিকিৎসকরা শিল্পীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে সাংবাদিকদের ব্রিফ করবেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীনকে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত ১১ টা ৫০মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। (আরও তথ্যসহ-১)। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে সাবিনাকে ভর্তি করার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছেন ল্যাব এইড হাসপাতালের একজন কর্মকর্তা। সাবিনার সঙ্গে মেয়ে বাঁধনও সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। সিঙ্গাপুর রওনা হওয়ার আগে রাত সাড়ে ৮টায় হাসপাতালের চিকিৎসকরা শিল্পীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে সাংবাদিকদের ব্রিফ করবেন। জনপ্রিয় এই শিল্পী ক্যান্সারে আক্রান্ত হয়ে গত এক মাস ধরে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা আল ইমরান বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসুস্থ শিল্পীকে আজ রাতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুর ক্যান্সার সেন্টারের বাংলাদেশ এজেন্ট তার যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিল্পীর শরীর থেকে সকল যন্ত্রপাতি খুলে ফেলা হয়েছে। আমরা আশা করছি তিনি হেঁটেই গাড়িতে উঠবেন।'' এদিকে অসুস্থ শিল্পীর চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চার লাখ টাকা অনুদান দিয়েছেন। প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়েছে। সরকারি এক তথ্যবিবরনীতে মঙ্গলবার একথা জানানো হয়। ফখরুদ্দীন আহমদ সোমবার সাবিনা ইয়াসমীনকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান। এছাড়া বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী ও দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান শিল্পীকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। শিল্পীর সঙ্গেও তারা কথা বলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএন/জিএনএ/এমএইচবি/১২৩০ ঘ.