২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান ও শ্রমিক লীগের সভাপতি আবদুল মাজেদের বিরুদ্ধে সোমবার রাতে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

বান্দরবান, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান ও শ্রমিক লীগের সভাপতি আবদুল মাজেদের বিরুদ্ধে সোমবার রাতে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। ২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে সদর থানায় মামলাটি করেছেন শহরের ক্যাচিংঘাটার ক্যাচিং মারমা। থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক আসমা আক্তার জানান, কাজী মুজিবুর এবং আবদুল মাজেদ বিভিন্ন সময়ে ক্যাচিং মারমার কাছ থেকে দুই লাখ টাকা নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। মামলা দায়েরের পর কাজী মুবিবুর রহমানকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে তাকে ধরতে পারেনি পুলিশ। মামলার অপর আসামী আবদুল মাজেদ একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে এখন বান্দরবান কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৭ ঘ.