২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোল উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের তদন্ত শুরু

সারের দাবিতে নাচোল উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে। কৃষক, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করেছেন, ইউএনও মনজুর মোরশেদের দুর্ব্যবহারের কারণেই এ ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 05:44 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে নাচোল উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে। কৃষক, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করেছেন, ইউএনও মনজুর মোরশেদের দুর্ব্যবহারের কারণেই এ ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মহাপরিচালক (বীজ) আনোয়ার ফারুকসহ বাকি তিন সদস্য যুগ্মসচিব ও বিসিআইসির পরিচালক আব্দুল হামিদ, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক এরশাদ হোসেন খান এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার অসিত কুমার মুকুট মনি সোমবার সকালে নাচোল উপজেলা পরিষদে যান। তদন্ত কমিটির সদস্যরা উপজেলা পরিষদের একটি কক্ষে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, সার ডিলার, এলাকাবাসী, চারজন ইউপি চেয়ারম্যান, নাচোল পৌরসভা প্রশাসকের বক্তব্য শোনেন। ২৬ জনের লিখিত বক্তব্যও নেন তারা। এ সময় নাচোলের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের বক্তব্যও শোনেন তদন্ত কমিটির সদস্যরা। সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নেওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আব্দুল হামিদ, কৃষি স