২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় হান্নান শাহ ও ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আসম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে কাপাশিয়া থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

গাজীপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আসম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে কাপাশিয়া থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান সোমবার গাজীপুর ২ নম্বর আমলী আদালতে এই অভিযোগপত্র দেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন, মোশাররফ হোসেন, নূরুল ইসলাম, আকরাম হোসেন, জিন্নাত আলী ও মোবারক হোসেন। হান্নান শাহ ও তার ছেলেকে ১৪ মে তাদের মহাখালির বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। ১৯ মে স্থানীয় ভাওয়াল পরিবহণের ব্যবসায়ীক অংশিদার এমএইচ নোমান চাঁদাবাজির অভিযোগে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৪১ ঘ.