ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্কাউট ও রোভার স্কাউটদের মধ্যে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করেছেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট ইয়াজউদ্দিন আহম্মেদ।
সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মানজনক এই পদক বিতরণ করেন। ২০০৬ সালে বিভিন্ন অঞ্চলের ৫৩ জন স্কাউট ও আটজন রোভার স্কাউট এ পদক পেয়েছে।
রাষ্ট্রপতি ২০০৬ সালের স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক রৌপ্য ব্যাঘ্র পাওয়া দুজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার তুলে দেন। এরা হলেন নেপাল স্বাউটসের প্রধান কমিশনার রাম রামীশ্বেন ও রোটারিয়ান ইফতেখারুল আলম।
এছাড়া রাষ্ট্রপতি স্কাউটিংয়ের শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের স্মারক ডাক টিকিটি, উদ্বোধনী খাম ও পোস্টকার্ড উদ্বোধন করেন বলে বাংলাদেশ স্কাউটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ফজলুর রহমান, সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদ ও জাতীয় কমিশনার মো, আবুল কালাম আজাদ বক্তৃতা করেন। এ সময় বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় কমিশনার, মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/২১৪২ ঘ.
bdnews24