২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোলের সহায়তায় সানবীরকে দেশে আনতে অনুমতি

সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্র"পের মালিক আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীরকে ইন্টারপোলের সহায়তা নিয়ে লন্ডন থেকে দেশে আনার অনুমতি দিয়েছে আদালত। এ মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের সহকারি পুলিশ সুপার মো. আরমান আলী সোমবার সানবীরকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। শুনানি শেষে হাকিম মো. শামসুল আলম এই আবেদন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুরয়ন্টিফোর ডটকম)- সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্র"পের মালিক আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীরকে ইন্টারপোলের সহায়তা নিয়ে লন্ডন থেকে দেশে আনার অনুমতি দিয়েছে আদালত। এ মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের সহকারি পুলিশ সুপার মো. আরমান আলী সোমবার সানবীরকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। শুনানি শেষে হাকিম মো. শামসুল আলম এই আবেদন মঞ্জুর করেন। ২০০৬ সালের ৬ জুলাই বসুন্ধরা টেলি কমিউনিকেশন ইউনিটের পরিচালক হুমায়ুন কবির সাব্বির তার গুলশানের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হন। পরে বসুন্ধরা গ্র"পের মালিকানাধীন গুলশানের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বিরের ভগ্নিপতি এএফএম আসিফ কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, '৬ জুলাই রাতে তাদের বাড়ির সামনে থেকে কিছু লোক গাড়িতে করে সাব্বিরকে নিয়ে যায়। তারাই সাব্বিরকে ওই বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে।' মামলার নথিতে দেখা যায়, পাপিয়া গাইন পাপড়ি ও সুমি আক্তার রাত্রি নামের দুজন গায়িকা ও নর্তকী এ মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। খায়রুল হাসান উজ্জ্বল ও শামসুদ্দিন আহমেদ নামের দুইজনকে এ মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও নথিতে উল্লেখ করা হয়েছে। মামলার নথিতে আরো বলা হয়েছে, সাফিয়াত সোবহান সানবীর গত বছরের ২৬ নভেম্বর হাইকোর্টে আত্মসমর্পণ করলে হাইকোর্ট তাকে গ্রেপ্তার ও হয়রানি না করার জন্য আদেশ দেন। কিন্তু এরপর সানবীরের কী ঘটেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জেকে/এমএইচবি/২০১৫ ঘ.