২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার অভিযোগের ভিত্তি কী সরকার জানে না

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর বিরুদ্ধে শেখ হাসিনার আনা অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন বলেছেন, তার বক্তব্যের ভিত্তি কী তা সরকার জানে না। এমএ মতিন সোমবার সাংবাদিকদের বলেন,"অভিযোগ করা এক জিনিস আর বাস্তবতা ভিন্ন। যে কেউ অভিযোগ করতে পারেন। বাস্তবতা হচ্ছে - সরকার এ সম্পর্কে কিছুই জানে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 08:25 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর বিরুদ্ধে শেখ হাসিনার আনা অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন বলেছেন, তার বক্তব্যের ভিত্তি কী তা সরকার জানে না। এমএ মতিন সোমবার সাংবাদিকদের বলেন,"অভিযোগ করা এক জিনিস আর বাস্তবতা ভিন্ন। যে কেউ অভিযোগ করতে পারেন। বাস্তবতা হচ্ছে - সরকার এ সম্পর্কে কিছুই জানে না।" রোববার শেখ হাসিনা অভিযোগ করেন, ভয় দেখিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কর্মকর্তারা জবানবন্দী আদায় করছেন। গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দল ভাঙ্গাগড়া করা হচ্ছে বলে হাসিনার অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের সাবেক মহাপরিচালক উপদেষ্টা মতিন বলেন, "আমরা আগেও বলেছি, এখনও বলছি রাজনৈতিক দল ভাঙ্গা গড়ার সঙ্গে সরকার জড়িত নয়।" সরকারের বর্তমান কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা জানতে চাইলে মতিন বলেন, "সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন দূরত্ব তৈরি করেনি। দলগুলো সংস্কারের নামে নিজেরাই সমস্যার সৃষ্টি করছে। এ ছাড়া শেখ হাসিনা বা খালেদা জিয়ার সঙ্গেও আমাদের কোন দূরত্ব তৈরি হয়নি। আশা করি তারা আমাদের সহযোগিতা করবেন।" জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে স