২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপ্টেনের হাতে ব্যবসায়ী নির্যাতনের বিস্তারিত জানিয়েছে অধিকার

এক সেনা কর্মকর্তার হাতে ব্যবসায়ী মাহবুব আলম লিটনের নির্যাতিত হওয়ার ঘটনায় সরেজমিনে তথ্যানুসন্ধান করে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন 'অধিকার'। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাহবুব আলমের স্ত্রী মেহের আফরোজ থানায় মামলা করতে গেলে ধানমণ্ডি থানা পুলিশ মামলা নেয়নি। মেজর জাকির নামের এক সেনা কর্মকর্তা তাকে মামলা করতে নিষেধ করেন। মামলা করে কোনো লাভ হবে না বলেও জানান ওই সেনা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক সেনা কর্মকর্তার হাতে ব্যবসায়ী মাহবুব আলম লিটনের নির্যাতিত হওয়ার ঘটনায় সরেজমিনে তথ্যানুসন্ধান করে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন 'অধিকার'। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাহবুব আলমের স্ত্রী মেহের আফরোজ থানায় মামলা করতে গেলে ধানমণ্ডি থানা পুলিশ মামলা নেয়নি। মেজর জাকির নামের এক সেনা কর্মকর্তা তাকে মামলা করতে নিষেধ করেন। মামলা করে কোনো লাভ হবে না বলেও জানান ওই সেনা কর্মকর্তা। গত ১১ জুন সকাল ৭টার দিকে মাহবুব আলম লিটনকে তার গ্রিন রোড কনসেপ্ট টাওয়ারের ফ্ল্যাট থেকে তুলে নিয়ে যান সেনাবাহিনীর ক্যাপ্টেন শিবলী ও তার সঙ্গে আসা আরও ৭ জন। সকাল সাড়ে ৮ টার দিকে কনসেপ্ট টাওয়ারের নিচে মারাত্মক আহত অবস্থায় তাকে ফেলে রেখে যাওয়া হয়। পরে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করে। অধিকার জানায়, মাহবুব আলম লিটনের স্ত্রী সোনার বাংলা লাইফ ইন্স্যুরেন্স এর সহকারী জেনারেল ম্যানেজার মেহের আফরোজ তাদের জানিয়েছেন, ১১ জুন সন্ধ্যায় তিনি মামলা করার জন্য ধানমণ্ডি থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন মামলা নিতে অস্বীকার করেন। মনোয়ার হোসেন অজুহাত দেখান, সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কোনো মামলা নিতে পারেন না। ওই সময় তিনি সেনাবাহিনীর মেজর জাকিরের সঙ্গেও ফোনে কথা বলেন। এরপর মেজর জাকিরের সঙ্গে কথা বলার জন্য মেহের আফরোজের দিকে ফোন সেটটি বাড়িয়ে দেন তিনি। মেহের অফরোজ বলেন, মেজর জাকির তাকে মামলা করতে নিষেধ করেন। তিনি আরো বলেন, থানায় মামলা করে কোনো লাভ হবে না। এর বদলে সায়েন্স ল্যাবরেটরি সেনা ক্যাম্পে একটি অভিযোগপত্র জমা দিতে বলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে থানায় মামলা করার জন্য যে দরখাস্তটি লিখেছিলেন সেটাই সায়েন্স ল্যাবরেটরি সেনা ক্যাম্পে জমা দেন মেহের আফরোজ। নির্যাতিত মাহবুব আলম লিটন অধিকারকে জানান, কনসেপ্ট টাওয়ারে একটি অ্যাপার্টমেন্টের আকার স