ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "গাড়ি থেকে নামার পরেই র্যাবের সদস্যরা আমাদেরকে পিটিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রাখে। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে হাতে পায়ে লোহার ডাণ্ডা লাগিয়ে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে তারা।"
আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে এভাবে নিজের ওপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের নির্যাতনের কথা বলছিলেন ফতুল্লা থানায় ঘুষ লেনদেন মামলার আসামি আবুল খায়ের গ্র"পের ব্যবস্থাপক জাকির হোসেন।
রোববার ছিলো নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন। বিশেষ জজ আদালত--৪ এর বিচারক শামসুন নাহার বেগমের আদালতে নিজেকে 'নির্দোশ ও ষড়যন্ত্রের শিকার' দাবি করে জাকির হোসেন বলেন, "দুজন র্যাব সদস্য আমাকে পিটিয়েছে। অন্য একজন দাঁড়িয়ে তা দেখেছে।"
তিনি আদালতের কাছে আরও বলেন, "র্যাব সদস্যরা একটা কাগজ লিখে এনে সেটা আমাকে পড়তে বলে। না হলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মিডিয়ার সামনে আমাকে না এনে পর্দার আড়াল থেকে স্বীকারোক্তি করানো হয় যে আমি ওই ঘটনার সঙ্গে জড়িত।"
জাকির হোসেন বলেন, "টাকার অভাবে গত ছয় মাস ধরে আমার ৭০ বছরের বৃদ্ধ মার চিকিৎসা হচ্ছে না। এই মিথ্যা মামলার কারণে আমার স্ত্রীর বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে।"
এসব কথা বলে তিনি কাঠগড়াতেই কান্নায় ভেঙে পড়েন।
এদিকে আদালতে অন্য আসামীরা নিজেদেরকে নির্দোষ দাবি করে লিখিত জবানবন্দি দেন। বিচারক আগামী বুধবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন।
গত ২৯ জানুয়ারি ফতুল্লার আফসার অয়েল মিলের ঘাট থেকে আবুল খায়ের গ্র"পের আমদানি করা পঁচা গম বোঝাই পাঁচটি জাহাজ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এরপর ৩১ জানুয়ারি আবুল খায়ের গ্র"পের এক কর্মকর্তাকে অভিযোগ থেকে বাদ দেওয়ার বিনিময়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফতুল্ল
bdnews24