চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরের সিবিএ কার্যালয়সহ তিনটি শ্রমিক সংগঠনের কার্যালয় এবং একটি কেন্টিন রোববার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে বন্দরের অবৈধ জায়গা দখল করে থাকা তিনটি শ্রমিক সংগঠনের কার্যালয় এবং একটি কেন্টিন ভেঙ্গে দেওয়া হয়েছে। এর ফলে বন্দরের প্রায় সাড়ে ১৪ কাঠা জায়গা অবৈধ দখল থেকে মুক্ত হলো। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত আদালতের অভিযানে বন্দর শ্রমিক ইউনিয়নের কার্যালয়, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয় এবং পোর্ট এমপ্লয়ীজ অ্যান্ড কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের কার্যালয় উচ্ছেদ করা হয়। ভেঙ্গে দেওয়া হয় তিন দশক আগে গড়ে ওঠা 'জব্বারের কেন্টিন'।
অবৈধ দখল উচ্ছেদে আরও ১০ দিন বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে মুনীর চৌধুরী জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৮১২ ঘ.
bdnews24