২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে গার্মেন্টস কারখানায় আগুন, আহত ১২

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় শনিবার বিকালে এনভয় গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগে দমকল কর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক দাবি করেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় শনিবার বিকালে এনভয় গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগে দমকল কর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চৌধুরীপাড়ার ৪২০/বি নম্বরের পাঁচতলা ভনটির চতুর্থ তলায় প্রথম আগুন লাগে। এরপর তা তৃতীয় ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। আগুন দেখে ভবনটির চার ও পাঁচতলায় কর্মরত তিন শতাধিক শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ভবনের বাইরে থেকে শোনা যাচ্ছিল কেবল চিৎকার আর কান্নার শব্দ। দমকল বাহিনীর উপ-পরিচালক (অপারেশনস) শেখ মিজানুর রহমান জানান, বিকেল ৫টা ২০ এ আগুন লাগে। বিকেল সাড়ে ৫টার দিকে খিঁলগাঁও স্টেশনে খবর যায়। দমকলের মোট ১১টি ইউনিট একযোগে কাজ করে বিকেল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে চার জন নারী ও নয় জন পুুরুষ শ্রমিক এবং তিনজন দমকল কর্মী আহত হয়েছেন। আহতরা হলো-দমকল কর্মী আশরাফুল, জসীমউদ্দীন, স্টেশন কর্মকর্তা নজরুল ভুঁইয়া, শ্রমিক রেহানা, ফাতিমা, উম্মে কুলসুম, রাসেলসহ আরও কয়েকজন। তাদের আশপাশের হাসপতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই আহত হয়েছেন তাড়াহুড়া করে নামতে গিয়ে। কারখানার অনেক যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়েছে জানিয়ে দমকল কর্মকর্তা মিজানুর বলেন, এসবের সঠিক মূল্য দমকল কর্মকর্তাদের জানা নেই। তাই এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে নিরুপণ করা সম্ভব হয়নি। রোববার এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। কারখানার শ্রমিক বিল্লালসহ একাধিক শ্রমিক জানান, আগুন লাগার পর তা চারতলায় রাখা বয়লারের মাধ্যমে দ্রুত তিন ও পাঁচ তলায় ছড়িয়ে পড়ে। তবে কারখানার মালিক দাবি করেন, বয়লারটি নিচতলায় রয়েছে। আগুন নেভানোর পর সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতরে তিন ও চার তলায় শুধু ছাই মিশ্রিত পানি, আর আংশিক ভষ্মীভূত কাপড় রয়েছে। চার তলায় একটি কক্ষে অনেকগুলো সেলাই মেশিন অক্ষত অবস্থায়ই দেখা যায়। দোতালায়