মেহেরপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাংনী উপজেলার রাইপুর সালদাহ গ্রাম থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব।
গাংনী র্যাব ক্যাম্পের সহকারি উপপরিদর্শক (এএসআই) আল মামুন জানান, স্থানীয় একটি বট গাছের নিচ থেকে কালো টেপ মোড়ানো বোমাটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বোমাটি নিস্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৩২৯ ঘ.
bdnews24